জাতীয় পার্টির মনোনয়ন ফরম কিনলেন মোহাম্মদ আবু সালেহ
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৩, ৮:০০ অপরাহ্ণআসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জাতীয় পার্টির মনোনয়ন ফরম কিনেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ -৫(ছাতক-দোয়ারাবাজার) আসনে এমপি পদপ্রার্থী মোহাম্মদ আবু সালেহ।
সোমবার (২০ নভেম্বর) সকাল দলের চেয়ারম্যানের বনানী কার্যালয় থেকে এই ফরম কিনেন তিনি।
জাপা নেতা মোহাম্মদ আবু সালেহ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী মাঠে প্রচারনায় এগিয়ে রয়েছেন।
ভোটারদের ধারে ধারে গিয়ে এরশাদ সরকারে উন্নয়ন কর্মকান্ড আর জাতীয় পার্টির উদ্যেশ্যের কথা প্রচারে কোন কমতি রাখেনি ত্যাগি এই জাপা নেতা।
মোহাম্মদ আবু সালেহ জানান, আমি সবসময় দলের সিদ্ধান্তকে সম্মান করি৷ দল যে সিদ্ধান্ত নিবে আমি মাথা পেতে মেনে নিবো। তিনি বলেন,আমি আশাবাদী দল আমাকে মনোনয়ন দিবেন। আর মনোনয়ন পেলে সুনামগঞ্জ ৫(ছাতক-দোয়ারাবাজার) এমপি নির্বাচিত হয়ে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের রেখে যাওয়া স্বপ্নকে বাস্তবায়ন করতে কাজ করে যাবো।
রাজনীতি/হান্নান






