মনোনয়ন চেয়ে যা বললেন জাকির হোসেন
সিকডে
প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৩, ৪:২৪ অপরাহ্ণপররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন এর আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করতে চান সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
অধ্যাপক জাকির বলেন,পবিত্র ভূমি, প্রকৃতি কন্যা প্রিয় সিলেটের সম্মানিত নাগরিকবৃন্দ সহ সংগ্রামী সহযোদ্ধাবৃন্দ, আসসালামু আলাইকুম ও আদাব।
বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ধারাবাহিকতায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবীত হয়েই বাংলার গনমানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের মাঠ পর্যায়ের কর্মী থেকে রাজনীতির বিভিন্ন প্রতিকূলতা পেরিয়ে আজকে আমার এ অবস্থানে আসা। ইতিহাসের নির্মম ও কালো অধ্যায় হিসাবে চিহ্নিত ‘৭৫ এর পরবর্তী দুঃসময়ে বাংলাদেশ ছাত্রলীগ তথা মুজিব আদর্শের একজন কর্মী হিসাবে সিলেটের রাজপথে অবিচল থেকে যে রাজনৈতিক কর্মযাত্রার শুরু তা নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করে যাওয়ার মধ্য দিয়ে যা আজ অবধি অব্যাহত আছে এবং থাকবে ইনশাআল্লাহ। ১৯৮১ সালে আওয়ামী লীগের সভানেত্রীর দায়িত্ব নিয়ে দল এবং পরবর্তীতে দেশকে নেতৃত্বদানকারী মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসাবে সব সময় ছিলাম, আছি এবং আজীবন থাকবো ইনশাআল্লাহ। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ নিয়ে কাজ করার সুযোগ পেয়ে যে সম্মানিত হয়েছি তা শ্রদ্ধেয় সভানেত্রীর কাছ থেকেই প্রাপ্ত।
আজকের প্রেক্ষাপটে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন নং ২২৯ (সিলেট -০১) এ আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন সংসদ সদস্য পদ প্রত্যাশী প্রার্থী হিসাবে আওয়ামী লীগের মনোনয়ন পত্র জমা দিয়েছি, বাকি মহান আল্লাহতায়ালার পরম ইচ্ছা। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের বিচক্ষণ সীদ্ধান্তে যিনি নৌকা মার্কার প্রার্থী হবেন, নিকট অতীতের মত আমি তাঁরই একজন কর্মী হিসাবে নৌকাকে বিজয়ী করতে সবাইকে নিয়ে একযোগে কাজ করবো ইনশাআল্লাহ।
পরম দয়াময়ের অশেষ দয়ায় মাননীয় সভানেত্রী যদি আমাকে প্রার্থী হিসাবে মনোনয়ন দান করেন, আমি তখন আপনাদের একজন কাছের মানুষ ও আপনজনের দাবী নিয়ে আপনাদের সর্বাত্মক সাহায্য সহযোগিতা একান্ত ভাবে কামনা করছি।পরিশেষে মহান আল্লাহতায়ালার কাছে সকলের সর্বাঙ্গীণ মঙ্গল কামনায় দোয়া করছি, আমীন।
রাজনীতি/হান্নান






