দক্ষিণ সুরমায় রাস্তার পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
সিকডে
প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৩, ৩:১৯ অপরাহ্ণসিলেটের দক্ষিণ সুরমার অতির বাড়িতে সিলেট-ঢাকা মহাসড়কের পাশে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (৫৫) লাশ পাওয়া গেছে।
আজ সোমবার (২০ নভেম্বর) দুপুরে দক্ষিণ সুরমা থানা পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার।
তিনি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে পাঠিয়েছে। লাশের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
তবে লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই বলে জানিয়েছে পুলিশ
সিলেটসংবাদ/হান্নান






