পদোন্নতি পেয়ে পুলিশ সুপার হলেন কোম্পানীগঞ্জের রহমত উল্লাহ চৌধুরী সুমন
সিকডে
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৩, ৮:৪৫ অপরাহ্ণপুলিশ সুপার হিসেবে পদোন্নতি লাভ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিটিসির বোমা ডিসপোজাল দলের প্রধান) মোঃ রহমত উল্লাহ চৌধুরী সুমন। মঙ্গলবার ( ৭ নভেম্বর) তিনিসহ পদোন্নতি ১৭৭ জন পুলিশ কর্মকর্তার নাম উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। উক্ত প্রজ্ঞাপনের ৮৫ নং কলামে উল্লিখিত পদে পুলিশ সুপার মোঃ রহমত উল্লাহ চৌধুরীর পদোন্নতির তথ্য উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে উক্ত প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান। পুলিশ সুপার মোঃ রহমত উল্লাহ এর পদোন্নতির খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে অভিনন্দন জানানোর হিড়িক পড়ে নেটিজেনদের মধ্যে।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার থেকে পদোন্নতি পেয়ে পুলিশ সুপার হওয়ায় খুশিতে আত্মহারা রহমত উল্লাহ চৌধুরীর পরিবার। এজন্য তার পরিবার কৃতজ্ঞতা জানিয়েছেন সরকারের প্রতি।
২৮ তম বিসিএস’র কর্মকর্তা মোঃ রহমত উল্লাহ চৌধুরী বর্তমানে কর্মরত আছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিসিসির বোমা ডিসপোজাল দলের প্রধান) হিসেবে ।
মোঃ রহমত উল্লাহ চৌধুরী সুমন সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ঢালারপাড় গ্রামে মুক্তিযোদ্ধা পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা বীর মুক্তিযোদ্ধা ডাক্তার সফর উদ্দিন চৌধুরী।
ঢালারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে শিক্ষাজীবন শুরু করেন এবং শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে অনার্স মাষ্টার্স পাশ করে তিনি ফরেনসিকের উপর পিএইচডি করছেন।
মার্কিন যুক্তরাজ্য অস্ট্রেলিয়া জার্মানি সিঙ্গাপুর অস্ট্রিয়া পোল্যান্ড সুইজারল্যান্ড ইতালি ফ্রান্স মালয়েশিয়া নেপাল এবং ভারত থেকে প্রশিক্ষণ ও পেয়েছেন।
এ বিষয়ে রহমত উল্লাহ চৌধুরীর বড় ভাই বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান চৌধুরী বলেন, খবরটি শোনার পর থেকেই আমি খুশিতে আত্মহারা। আমার পরিবারের সবাই এই খবরে আনন্দিত। আনন্দিত আমার এলাকাবাসীও। আমি সবার কাছে দোয়া চাই। যাতে তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারে।
২৮ তম বিসিএস এর মাধ্যমে ২০০৯ সালে সহকারি পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদেন রহমত উল্লাহ। ব্যাক্তিগত জীবনে তার স্ত্রী ডাক্তার ও এক পুত্রের জনক।
সততার সাথে এই মহৎ পেশায় দায়িত্ব পালন করায় তিনি ৩ বার (বিপিএম) পদকে ও ভূষিত হয়েছেন।
বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) বাংলাদেশ পুলিশের সদস্যদেরকে প্রতিবছর অসীম বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়। প্রতিবছর পুলিশ সপ্তাহের বার্ষিক পুলিশ প্যারেডে বাংলাদেশের প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই পদক পরিয়ে দেন। যারা এই পদকে ভূষিত হন তাদের নামের শেষে বিপিএম উপাধি যুক্ত হয়। যারা একাধিক বার এই পদকে ভূষিত হন তাদের নামের শেষে বিপিএম (বার) উপাধি যুক্ত হয়।
পুলিশে বীরত্বের কারনে প্রধানমন্ত্রীর কাছ থেকে
তিনবার ( বিপিএম) পদক অর্জন করতে সক্ষম হয়েছেন তিনি। তার এই অর্জন পুলিশ বাহিনীর জন্য অনুসরনীয়।
সিকডে/হান্নান






