সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সামাজিক সংগঠন’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
সিকডে
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৩, ১০:২৮ পূর্বাহ্ণবঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশন এর প্রতিষ্ঠাতা প্রধান, ও সম্প্রীতি বাংলাদেশ এর সদস্য সচিব সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল বলেছেন, মানবিকতাকে কাজে লাগাতে পারাই মানুষের সার্থকতা। সেই কাজটাই করছে স্বেচ্ছা রক্তদাতারা। নিঃস্বার্থ এসব রক্তদাতা এ দেশের বীর। রক্তদানের মতো মহৎ কাজে এমন আরও অনেক বীর সংযুক্ত করতে হবে।
শনিবার (৪ নভেম্বর) দুপুর ১টায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে সিলেট রক্তের অনুসন্ধানে আমরা আয়োজিত রক্তদাতাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
অধ্যাপক ডা.স্বপ্নীল বর্তমান সময়ের তরুণদের উল্লেখ করে আরও বলেন, তরুণদের ভয়কে জয় করতে হবে। অন্যকে রক্তদানে উদ্বুদ্ধ করতে হবে। বর্তমান সমাজের তরুণদের মধ্য থেকে হতাশা দূর করতে হবে। আর হতাশা দূর করতে মেডিটেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
সংগঠনের সভাপতি সোহাগ আহমদ এর সভাপতিত্বে ও ফারজানা আক্তার শাওন এর পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু। প্রধান আর্কষনের বক্তব্য রাখেন আইডিয়াল গ্রীন সিলেট এর প্রতিষ্ঠাতা মো. জাফর আহমদ ছাদিক।
বিশেষ অতিথির বক্তব্য রখেন ছড়াকার লেখক, সমাজকর্মী প্রশান্ত লিটন, শিক্ষক ও রক্তদাতা কামাল আহমদ আম্বিয়া, সিলেট মেট্রোপলিটন পুলিশ মানবিক টিম সিলেট এর প্রধান সমন্বয়ক সফি আহমেদ (পিপিএম), তরুণ সমাজকর্মী ও রক্তদাতা নাছিম আহমদ হিমু, দৈনিক ইনফো বাংলা সিলেট এর ব্যুরো প্রধান উৎফল বড়ুয়া, তরুণ সমাজকর্মী কাইয়ুম আফজাল, সিলেট রক্তের অনুসন্ধানে আমরা একটি অরাজনৈতিক সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা মো. তারেক আহমদ, সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার আহমদ প্রমুখ। এসময় বিভিন্ন সামাজিক সংগঠন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর সংগঠনের সর্বোচ্চ রক্তদাতা ও সমাজে উন্নয়নমূলক বিভিন্ন কাজে অবদানের জন্য ব্যক্তিদের সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
সিলেটসংবাদ/হান্নান






