বৃহত্তর নাছিমপুর বাজার এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সোহেল মিয়া,সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২৩, ১০:২১ অপরাহ্ণসুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের বৃহত্তর নাছিমপুর বাজার এলাকার সকল প্রবাসীদের নিয়ে এলাকার দরিদ্র ও অসহায় মানুষদের সেবা দেওয়ার লক্ষ্যে একটি সেবা মূলক সামাজিক সংগঠন প্রতিষ্ঠায় এলাকার সচেতন নাগরিকদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
প্রবাসী সংগঠক সোনাপুর গ্রামের বাসিন্দা মোঃ আব্দুল হকের উদ্যোগে শুক্রবার (৩ নভেম্বর) সন্ধায় নাছিমপুর বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় বাসিন্দা ছিদ্দেক আলী মাষ্টারের সভাপতিত্বে ও ব্যাংকার হোসাইন আহমদের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেনক্বাজী কয়ছর আহমদ ইউপি সদস্য ফয়েজ উদ্দিন, সাবেক ইউপি সদস্য নুরুল আমিন,মাষ্টার মাহমদ আলী,মোঃ মোশাহিদ আলী,মাও সেলিম আহমদ,মাও ফয়জুল ইসলাম আকদ্দুছ,মাও আশিকুর রহমান,মজমদর আলী,সৌদি প্রবাসী গেদাব আলী, সৌদি প্রবাসী হাফেজ দুলাল আহমদ, দুবাই প্রবাসী ছালেহ আহমদ রনি,সৌদি প্রবাসী জবর আলী, স্বাগত বক্তব্য রাখেন পল্লী চিকিৎসক মামুন কবির।
মতবিনিময় সভায় বক্তারা বলেন,বৃহত্তর নাছিমপুর বাজার এলাকা ছাতক-দোয়ারাবাজার উপজেলার কয়েকটি গ্রামের বসবাস। এ অঞ্চলের মানুষ সবচেয়ে সুবিধাবঞ্চিত ও প্রত্যন্ত এলাকা। মানুষ সরকারের সবধরনের সুবিধা থেকে বঞ্চিত। স্বাধীনতার ৫২ বছরেও মানুষ তাদের কাংক্ষিত সুবিধা ও উন্নয়ন পাচ্ছেনা। রাস্তাঘাট ও শিক্ষাখাতের করুন দূর্দশায় বৃহত্তর নাছিমপুর বাজার এলাকাবাসী এখনো অন্ধকার জগতে বসবাস করছে। সুবিধাবঞ্চিত এই অঞ্চলের মানুষদের দেখার কেউ নেই । তাই উন্নয়ন ও সুবিধাবঞ্চিত এই অঞ্চলের মানুষদের স্বেচায় সেবা দেওয়ার উদ্যেশে এলাকার সকল প্রবাসীদের সমন্বয়ে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন গঠন করতে সোনাপুর গ্রামের বাসিন্দা প্রবাসী সংগঠক মোঃ আব্দুল হক’র এই উদ্যোগকে তারা সাধুবাদ জানান। সবাই তাদের এই মহৎ উদ্যোগের সফলতা কামনা করেন।
এসময় মোঃ তেরাব আলী,কছির আলী, পল্লী চিকিৎসক জাকির হোসাইন, শিপন আহমদ,তোফাজ্জল হোসাইন,মুহিবুর রহমান,জাফর ইকবাল,সায়েদ মাহমুদ,খলিলুর রহমান, মোহাম্মদ আলী,সালমান হোসাইন,আলী নুর,দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক সোহেল মিয়া
সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সারাদেশসংবাদ/হান্নান






