কনস্টেবলের ‘মিস ফায়ারে’ দক্ষিণ সুরমা থানার ওসি আহত
সিকডে
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৩, ৬:৫৮ অপরাহ্ণপুলিশ কনস্টেবলের ‘মিস ফায়ারে’ আহত হয়েছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা। দক্ষিণ সুরমা থানার সহকারী পুলিশ কমিশনারের ব্যক্তিগত সহকারীর শটগান থেকে অসাবধানতাবশত গুলি বের হলে তিনি আহত হন।
আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সাতমাইল এলাকায় দায়িত্ব পালনকালে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির উপকমিশনার আজবাহার আলী শেখ। তিনি বলেন, ‘পুলিশ কনস্টেবলের শটগান থেকে অসাবধানতাবশত গুলি বের হলে ওসি সামান্য আহত হন। এটা বড় কিছু নয়। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি তার দায়িত্ব পালন করে যাচ্ছেন।’
সিলেটসংবাদ/হান্নান






