ছাতক-দোয়ারাবাসীর বহুল প্রত্যাশিত সুরমা সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ)
প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০২৩, ৩:২৭ অপরাহ্ণসুনামগঞ্জের ছাতক-দোয়ারাবাজার দুই উপজেলার মানুষের যোগাযোগ ব্যবস্থার একমাত্র মাধ্যম প্রায় ২”শত কোটি টাকা ব্যয়ে নির্মিত বহুল প্রত্যাশিত সুরমা ব্রিজের শুভ উদ্ভোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুর ১২ টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি ব্রিজটির উদ্বোধন করেন।
এদিকে,ব্রিজ উদ্বোধন উপলক্ষে সড়ক উপ-বিভাগ ছাতকের আয়োজনে এক সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখনে সুনামগঞ্জ-৫
(ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
সুনামগঞ্জ সড়ক ও জনপদ বিভাগ (সওজ) নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সওজ,সড়ক সার্কেল সিলেটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান উদ্দিন আহমদ,দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইদ্রীস আলী বীরপ্রতীক,ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভির আশরাফী চৌধুরী,ছাতক পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামীলীগের আহ্বায়ক আব্দুল ওয়াহিদ মজনু,ছাতক উপজেলা আওয়ামীলীগের যুগ্মআহ্বায়ক সৈয়দ আহমদ,অ্যাডভোকেট আশিক আলী,সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য আব্দুল খালিক,ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত মোঃ লাহিন,দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক আমিরুল হক,
ছাতক উপজেলা আওয়ামিলীগের যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান গয়াস আহমদসহ ছাতক-দোয়ারাবাজার দুই উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামিলীগ, যুবলীগ ও বিভিন্ন অংঙ্গসংগঠনের নেতাকর্মী প্রমুখ।
উল্লেখ্য, ২০০৬ সালের ২৩ আগস্ট ছাতকে সুরমা নদীর ওপর সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। গুচ্ছ প্রকল্পের আওতায় ১৯ কোটি টাকা ব্যয়ে এই সেতু নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছিল। কিন্তু ৯ কোটি টাকা ব্যয়ে সেতুটির পিলারগুলো নির্মাণ হওয়ার পর ওই সেতুর কাজ বন্ধ হয়ে যায়।
জমি অধিগ্রহণ ও বাজেট স্বল্পতাসহ বিভিন্ন জটিলতায় সেতুর নির্মাণকাজ বছরের পর বছর বন্ধ ছিল। ২০১৬ সালে সেতুর অসম্পূর্ণ কাজ শেষ করতে ১১৩ কোটি টাকার নতুন একটি প্রকল্প একনেক বৈঠকে অনুমোদন হওয়ার পরই আশার আলো দেখা দেয়।
সারাদেশসংবাদ/হান্নান






