নরসিংপুর ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি ইউকের নগদ অর্থ সহায়তা প্রদান
সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ)
প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০২৩, ১২:৩৩ পূর্বাহ্ণযুক্তরাজ্যে বসবাসরত সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের বাসিন্দাদের নিয়ে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন নরসিংপুর ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি ইউকের পক্ষ থেকে ২টি পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
এতে ইউনিয়নের সুনাইত্যা গ্রামের শুকুর আলী’র পুত্র সরিয়ত আলী’র চিকিৎসার জন্য নগদ।১৭ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান ও দ্বীনেরটুক গ্রামের বতু মিয়ার পুত্র তাজির আলী’র পরিবারের খাবার পানির ব্যবস্থায় বসত ঘরের আঙ্গিনায় একটি টিউবওয়েল স্থাপন করে দেওয়ার অর্থ প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সমাজ সেবক কয়ছর আহমদ চৌধুরী,দোয়ারাবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, সমাজ সেবক আবিদ রনি,ফখর উদ্দিন,তোফাজ্জল হোসাইন,সাংবাদিক সোহেল মিয়া প্রমুখ।
সারাদেশসংবাদ/হান্নান






