প্রতিমাসে শাহজালাল মাজারে শিরনী বিতরণে নজির কেড়েছেন ডা. স্বপ্নীল
এম এ হান্নান
প্রকাশিত হয়েছে : ১৮ অক্টোবর ২০২৩, ১০:১০ পূর্বাহ্ণবাড়ি সিলেট শহরে । পেশাগত কাজে পরিবার পরিজন নিয়ে বসবাস করেন ঢাকায়। তবুও মন থেকে মুছতে পারেন নি সিলেটের মানুষের কথা।
শত ব্যস্থতা আর শত বাঁধা পেরিয়ে প্রতিমাসে একবার হলেও ছুটে আসেন সিলেটের মাটির টানে। সিলেটে এসেই শাহজালাল (রহ:) মাজারের আশপাশে বসবাসরত ক্ষুধার্তদের মাঝে খাবার বিতরণ করার মধ্যমে সম্পন্ন হয় তার প্রথম কাজ।
বলছিলাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান ও সম্প্রীতি বাংলাদেশ এর সদস্য সচিব অধ্যাপক ডাঃ মামুন আল মাহতাব স্বপ্নীল’র কথা।
সিলেট শহরের ছড়ারপাড় এলাকার বাসিন্দা অধ্যাপক ডাঃ মামুন আল মাহতাব স্বপ্নীল।
ছোট বেলা থেকেই ছিলেন মানুষের সাথে মিশুক আর বিশাল মনের অধিকারী। তিনি পেশাগত কারনে স্বপরিবার নিয়ে ঢাকায় অবস্থান করলেও তার মন চেয়ে থাকে সিলেটের মানুষের সেবায়। সেই সেবার অংশ হিসেবেই প্রতিমাসে একবার সিলেট আসেন তিনি। সবার চোখে ভেসে উঠেছে সিলেট আসার সাথে সাথেই তার প্রথম কাজ হিসেবে শাহজালাল (রহ:) মাজারে শিরনী বিতরণের দৃশ্য।
সিলেটসংবাদ/হান্নান






