সুনামগঞ্জ-৫(ছাতক-দোয়ারা) আসনে মনোনয়ন প্রত্যাশী আওয়ামিলীগ -২, বিএনপি-২, জামায়াত -১. জাতীয় পার্টি-১
সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ)
প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০২৩, ৭:৩৯ অপরাহ্ণআগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কড়া নাড়ছে দেশজুড়ে। গণসংযোগ ও সোশ্যাল মিডিয়ার তৎপরতায় বোঝা যাচ্ছে, সুনামগঞ্জ -৫ (ছাতক-দোয়ারা) আসনে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর সম্ভাব্য প্রার্থীরা যার যার মতো প্রচারনা চালিয়ে যাচ্ছেন। আসনটিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী দুই জনের নাম সামনে এসেছে। বিএনপির দুইজন। প্রক্ষান্তরে জাতীয় পার্টির একজন।
এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত একক প্রার্থী জোরেশোরে প্রচারনায় ব্যস্ত রয়েছেন। স্বাধীনতার পর থেকে এ আসনে ছয়বার আওয়ামী লীগ, তিনবার বিএনপি, একবার জাতীয় পার্টির প্রার্থী নির্বাচিত হন। তবে ক্ষমতাসীন দলের একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকলেও কাকে চান তৃণমূলের নেতাকর্মীরা এখনো স্পষ্ট হয়ে উঠেনি।
সুনামগঞ্জ জেলার ছাতক ও দোয়ারাবাজার উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৫ আসন। এতে ছাতক উপজেলার ১৩ টি ইউনিয়ন, একটি পৌরসভা এবং দোয়ারাবাজার উপজেলার ৯টি ইউনিয়ন সম্পৃক্ত রয়েছে। বিগত জাতীয় সংসদ নির্বাচনের তথ্য অনুযায়ি ছাতক উপজেলায় ভোটার সংখ্যা-২,৬১,৭৩৫ এবং দোয়ারাবাজার উপজেলায়- ১,৫৪,২১৯ মিলে এ আসনে মোট ভোটার সংখ্যা- ৪,১৫,৯৫৪। কেন্দ্র সংখ্যা মোট-১৫৯। স্বাধীনতার পর থেকে বেশিরভাগ সময় আওয়ামী লীগের দখলেই ছিল এ আসনটি।
আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনের জন্য এ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার মতো ক্ষমতাসীন দল আওয়ামিলীগ থেকে দু’জন ও বিএনপি থেকে দুজন প্রার্থীকেই সম্ভাব্য বলে মনে করছেন দলের জ্যেষ্ঠ নেতারা।
এদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী হতে একজন প্রার্থীকে মনোনীত করায় রাত দিন একই তালে গনসংযোগ ও প্রচারনায় ব্যসত রয়েছেন তিনি। অপর দিকে জাতীয় পার্টি থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে ও একজন প্রার্থী ব্যপক প্রচারনায় দিন পার করছেন।
যারা প্রচারনা চালিয়ে যাচ্ছেন তারা হলেন- বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সুনামগঞ্জ জেলা সহ-সভাপতি পাঁচ বারের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক ও জেলা আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামিম আহমদ চৌধুরী, জেলা বিএনপির সভাপতি ও তিনবার নির্বাচিত সাবেক এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য (বিগত সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী), সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী এবং জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী জাপা’র কেন্দ্রীয় সদস্য ও দোয়ারাবাজার উপজেলা জাপা’র সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম।
অন্যদিকে, সরকারের শরিক দল জাসদ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন হতে কে প্রার্থী হবেন তা এখনো জানা যায়নি।
সারাদেশসংবাদ/হান্নান






