যুক্তরাষ্ট্র বিএনপি নেতা শরিফুল খালিশদার অসুস্থঃ রোগ মুক্তি কামনা
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২৩, ৮:২৭ অপরাহ্ণ
নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির যুগ্ম আহবায়ক সিলেটের সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট কমিউনিটি এক্টিভিষ্ট ও রাজনীতিবিদ শরিফুল খালিশদার লিভার সমস্যা নিয়ে নিউইয়র্কস্থ লংআইল্যান্ড জুইস হাসপাতালে ভর্তি হয়েছেন ।
নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপি আহবায়ক আহবাব চৌধুরী খোকন ও সদস্য সচিব ফয়েজ চৌধুরী, ব্রঙ্কস (পূর্ব) ব্যুরো বিএনপির আহবায়ক লিয়াকত আলী, সদস্য সচিব কৃষিবিদ মোহাম্মদ সোলেমান ,নিউইয়র্ক (পশ্চিম) ব্যুরো বিএনপির আহবায়ক আনোয়ারুল আলম ভূইয়া ও সদস্য সচিব দুলাল রহমান এক যুক্ত বিবৃতিতে বিএনপি শরিফুল খালিশদার খালিশদারের রোগ মুক্তি কামনায কমিউনিটির সকলের নিকট দোয়া চেয়েছেন ।
এদিকে শরিফুল খালিশদারের অসুস্থতার খবর শুনে তাঁকে হসপিটালে দেখতে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনের এবং কমিউনিটি নেতৃবৃন্দ হাসপাতালে যান এবং শারীরিক অবস্থার খোঁজ খবর নেন । এছাড়া শরিফুল খালিশদারের পরিবারের পক্ষ হতে সকলের কাছে তাঁর সুস্থতার জন্য সকলের নিকট দোয়ার আহ্বান জানানো হয়েছে ।





