নসকস’সহ দোয়ারাবাজারের ৬ স্বেচ্ছাসেবী সংগঠন পেলো সমাজসেবা অধিদপ্তরের অনুদানের চেক
সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ)
প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২৩, ৫:২১ অপরাহ্ণবাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক সুনামগঞ্জের ৫২ টি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের অনুকূলে মঞ্জুরকৃত অনুদানের ১৮ লক্ষ ৮১ হাজার টাকা সরকারি অনুদান হতে দোয়ারাবাজারের ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবীসংগঠন নরসিংপুর সমাজকল্যাণ সংস্থা (নসকস) ও উপজেলার ৬টি স্বেচ্ছাসেবী সংগঠন পেয়েছে ২ লক্ষ২৭ হাজার টাকা অনুদানের চেক।
সুনামগঞ্জ জেলা সমাজকল্যাণ কমিটির আয়োজনে বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এই চেক বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে সংগঠনের প্রতিনিধিদের হাতে চেক তুলে দেন সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সুচিত্রা রায়।
দোয়ারাবাজার উপজেলার অনুদানপ্রাপ্ত সমাজকল্যাণ সংগঠনগুলো হচ্ছে নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থা (নসকস), শাপলা সমাজ কল্যাণ সংস্থা হকনগর, শরীফপুর ইসলামী সমাজকল্যাণ সংঘ, নবীন দিশারী খেলাঘর সমাজকল্যাণ সংঘ, নুরপুর সমাজকল্যাণ সংস্থা ও দোয়ারাবাজার উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থা। নরসিংপুর সমাজকল্যান সংস্থা (নসকস) এর পক্ষে চেক গ্রহণ করেন নসকস উপদেষ্টা অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সভাপতি শফিকুল ইসলাম, ও প্রচার সম্পাদক সাংবাদিক সোহেল মিয়া।
চেক প্রদান অনুষ্ঠানে অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সমাজসেবা রেজিস্ট্রেশন কর্মকর্তা সাখওয়াত আহমেদসহ সুনামগঞ্জ জেলার ৫২ টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী প্রমুখ।
সারাদেশসংবাদ/হান্নান






