মৌলভীবাজারে জামায়াতের আমির-সেক্রেটারিসহ আটক ৫
সিকডে
প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ৬:০৭ অপরাহ্ণ
মৌলভীবাজার জেলা জামায়াতে ইসলামীর আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলী ও সেক্রেটারি ইয়ামির আলীসহ ৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের শাহবন্দর এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটক অন্যরা হলেন- সদর উপজেলা শাখার আমির ফখরুল ইসলাম, মৌলভীবাজার পৌর জামায়াতের সেক্রেটারি মোরশেদ চৌধুরী ও মৌলভীবাজার জেলা সদস্য শেখ শাহাবুদ্দিন।
এ তথ্য নিশ্চিত করে মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনর রশীদ চৌধুরী বলেন, মৌলভীবাজার জেলা জামায়াত নেতারা গোপন বৈঠক করছেন, এমন খবর পেয়ে আমরা অভিযান চালিয়ে তাদের আমির- সেক্রেটারিসহ ৫ জনকে আটক করেছি। তারা নাশকতা পরিকল্পনা করছিল। আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
সিলেট/আবির





