মরহুমা সামছুন নাহারের স্মরনে আল মদিনা একাডেমিতে বৃক্ষরোপণ
সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ)
প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩১ অপরাহ্ণদোয়ারাবাজারে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান (শতভাগ সরকারি বৃত্তিপ্রাপ্ত) আল মদিনা একাডেমি ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেছে মরহুমা সামছুন নাহার ফাউন্ডেশন।
উপজেলার নরসিংপুর ইউনিয়নের সিরাজপুর গ্রামের বাসিন্দা সৌদি আরব প্রবাসী সমুজ আলীর মমতাময়ী মাতা মরহুমা সামছুন নাহারের স্মরণে সদকায়ে জারিয়া ও সাবিলিল্লাহ প্রজেক্ট’র অংশ হিসেবে (মোবারক ফ্যামিলি’র আয়োজনে)
সোমবার (৪ সেপ্টেম্বর)বিকেলে আল মদিনা একাডেমির নিজস্ব ক্যাম্পাসে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়।
এতে উপস্থিত ছিলেন দোয়ারা শিক্ষা ফাউন্ডেশনের সদস্য সচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, মরহুমার পুত্র ইলিয়াছ মিয়া, নসকস সেক্রেটারী তোফাজ্জল হোসাইন, মোঃ ইসরাব আলী, সাত্তার মিয়া,রুহুল আমিন, দুলাল আহমদ, ইব্রাহিম আলী, সাংবাদিক সোহেল মিয়া প্রমুখ।
এসময় উপস্থিত সুধীজন মরহুমা সামছুন নাহারের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত করেন।
সিলেটসংবাদ/হান্নান






