যুক্তরাজ্য প্রবাসী দেলোয়ারকে আল মদিনা একাডেমির সংবর্ধনা প্রদান
দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২৩, ১:৫৪ অপরাহ্ণযু্ক্তরাজ্য প্রবাসী দেলোয়ার হোসেনকে সংবর্ধনা প্রদান করেছে আল মদিনা একাডেমি নরসিংপুর।
শুক্রবার সন্ধায় দোয়ারা শিক্ষা ফাউন্ডেশন চেয়ারম্যান রফিজ আলীর সভাপতিত্বে নসকস কার্যালয়ে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি, যুক্তরাজ্য প্রবাসী, তরুন সমাজসেবী দেলোয়ার হোসেন।
একাডেমি পরিচালক রফিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সদস্য সচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, পরিচালক আলাউর রহমান আলাল, প্রিন্সিপাল হাসান আলী, ও একাডেমির সাবেক শিক্ষার্থী সানোয়ার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন- ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান খলিলুর রহমান, পরিচালক আতাউর রহমান, মাস্টার রুহুল আমীন, নসকস সভাপতি শফিকুল ইসলাম, সাবেক সভাপতি আবিদ রনি, পুষ্পায়ন সভাপতি ফখর উদ্দীন, প্রতিভা সেক্রেটারী হোসাইন আহমদ, নসকস সেক্রেটারি তোফাজ্জল হোসাইন, ইক্বরা পরিচালক আব্দুল আলীম, সাংবাদিক সোহেল মিয়া প্রমূখ।
সভায় সংবর্ধিত অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সংবর্ধনার জবাবে দেলোয়ার হোসেন তার বক্তব্যে একাডেমির সার্বিক উন্নয়নে নিজেকে সম্পৃক্ত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
সারাদেশসংবাদ/হান্নান






