মুসল্লিদের উদ্যোগে জাপা’র মনোনয় প্রত্যাশী জাহাঙ্গীর আলম’র মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত
ছাতক ( সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০২৩, ৭:৫৭ অপরাহ্ণআগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারনার অংশ হিসেবে মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেছে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, দোয়ারাবাজার উপজেলা জাপা’র সভাপতি ও সুনামগঞ্জ ৫-(ছাতক -দোয়ারাবাজার) আসনে জাপার মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব জাহাঙ্গীর আলম ।
শুক্রবার (২৫ আগষ্ট) ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের হাসনাবাদ জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন জাহাঙ্গীর আলম ।
নামাজ শেষে কুশল বিনিমিয় করে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছাতক-দোয়ারাবাজার আসনে জাপার মনোনয়ন নিয়ে নির্বাচন করার লক্ষে মুসল্লিদের কাছে দোয়া চান তিনি।
এসময় উপস্থিত মুসল্লিগণ জাহাঙ্গীর আলম’র সার্বিক মঙ্গল কামনা করে মসজিদের ইমামের মাধ্যমে দোয়া ও মুনাজাত করেন।
সারাদেশসংবাদ/হান্নান






