আমরা চাই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন : জাপা নেতা জাহাঙ্গীর আলম
সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ)
প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০২৩, ৮:১২ অপরাহ্ণজাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দোয়ারাবাজার উপজেলা জাপার সভাপতি সুনামগঞ্জ৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে জাপার মনোনয়ন প্রত্যাশী জাহাঙ্গীর আলম বলেছেন, ‘আমরা চাই, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন । গ্রহণযোগ্য নির্বাচন হলেই সমাজে জবাবদিহিতা নিশ্চিত হবে। জবাবদিহিতা নিশ্চিত হলেই রাষ্ট্রের প্রজাতন্ত্র সফল হবে বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, ‘প্রজাতন্ত্র হচ্ছে রাষ্ট্রের মালিক। তারা দেশ পরিচালনার জন্য পছন্দমত প্রতিনিধি নির্বাচন করবেন-আবার প্রজাদের ইচ্ছের বিরুদ্ধে কাজ করলে নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি পরিবর্তন করার অধিকার ও রয়েছে। দেশে সুশাসন নিশ্চিত করতে হলে আইনের শাসন ও ন্যায় বিচারভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে।
মঙ্গলবার (২২ আগষ্ট) সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজার এলাকায় আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ছাতক উপজেলা জাপার নেতাকর্মীদের নিয়ে গনসংযোগ শেষে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘বৈষম্য দূর করতে হবে। বৈষম্য বিরোধী আন্দোলনেই আমাদের মহান স্বাধীনতা সংগ্রাম অনুষ্ঠিত হয়েছে। তাই, বৈষম্য হচ্ছে স্বাধীনতার চেতনা পরিপন্থি। দেশে দিনে দিনে বৈষম্য বেড়ে যাচ্ছে। একদল মানুষ তিন বেলা খেতে পারছে না। টাকার অভাবে সন্তানের চিকিৎসা করতে পারছে না। আরেক দল হাজার হাজার কোটি টাকার মালিক হচ্ছেন। তারা দেশের টাকা বিদেশে পাচার করছেন।
দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের মাঝে হাহাকার উঠেছে। ডলারের দাম বেড়ে যাওয়ার কারণে আমদানি পণ্যের দাম বেড়ে যাচ্ছে। আবার বৈদেশিক মুদ্রা সংকটের কারণে এলসি খুলে প্রয়োজনীয় পণ্য আমদানিতে বাধা সৃষ্টি হচ্ছে। কাঁচামাল আমদানি সংকটে বন্ধ হয়ে যাচ্ছে কল-কারখানা। কর্মহীন হয়ে পড়ছে হাজার হাজার শ্রমিক।
তাই যতই দিন যাচ্ছে,দেশের মানুষের মাঝে চাপা হাহাকার বিরাজ করছে। সাধারণ মানুষের কষ্ট বোঝার যেনো কেউ নেই।
তিনি বলেন,জাতীয় পার্টি সব সময় সাধারণ মানুষের শান্তির জন্য রাজনীতি করে। দেশের সার্বিক উন্নয়নের সূচনা হয়েছিল জাতীয় পার্টির ক্ষমতার মধ্যদিয়েই। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের হাত ধরে। তাই দেশের সোনালী যুগ ফিরিয়ে আনতে পল্লীবন্ধু এরশাদের জাতীয় পার্টিকে ক্ষমতা বসাতে হবে। আধুনিক ছাতক-দোয়ারা গড়ে তোলার লক্ষ্যে আমি এই আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির এমপি পদপ্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশা করছি। আমি আশাবাদী ছাতক-দোয়ারার মানুষ তাদের অভাবনীয় উন্নয়নের লক্ষে আমাকে বিপুল ভোটে জয়ী করবে। আমি সুখে-দুঃখে ছাতক-দোয়ারাবাজার দুই উপজেলার মানুষের পাশে ছিলাম, আছি, ভবিষৎতেও থাকবো।’
এসময় তিনি সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
গনসংযোগে ছাতক উপজেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক ডা: খলিলুর রহমান,সমাজ কল্যাণ সম্পাদক আব্দুস শালিক মিলন তালুকদার, ছাতক উপজেলা যুবসংহতির সভাপতি জুবেদ আলী,সাধারণ সম্পাদক মনির মিয়া,উপজেলা কৃষক পার্টির সভাপতি আনোয়ার হোসাইন,জাপা নেতা খলিল রহমান ও আব্দুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন।
সারাদেশসংবাদ/হান্নান






