দোয়ারাবাজারে মাদকাসক্ত যুবকের ৭ দিনের কারাদণ্ড
সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ)
প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০২৩, ১১:২৬ পূর্বাহ্ণসুনামগঞ্জের দোয়ারাবাজারে এক মাদক সেবনকারীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, ২১ আগষ্ট মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রব্বানী চৌধুরী পুলিশ ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার সুরমা ইউনিয়নের গিরিশনগর গ্রামের মানিক মিয়ার পুত্র জসীম উদ্দিন (২৭)কে গিরিশনগর এলাকা হতে গাঁজা সেবনের সময় গাঁজা সেবনের সরঞ্জমাদিসহ হাতেনাতে আটক করে।
আটককৃত গাঁজা সেবনকারীকে তাৎক্ষণিক মোবাইল কোর্টে ভ্রাম্যমাণ আদালত ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসান।
সারাদেশসংবাদ/হান্নান






