এম সি কলেজের এইচএসসি’৯৪ ব্যাচের সভা অনুষ্ঠিত
সিকডে
প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০২৩, ৭:৩৮ অপরাহ্ণঐতিহ্যবাহী সিলেট এম সি কলেজের এইচএসসি ১৯৯৪ ব্যাচের (শিক্ষাবর্ষ ১৯৯২-৯৩ইং) এক সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার (১৯/০৮/২০২৩) বিকেলে নগরীর জিন্দাবাজারে এক অভিজাত শপিং সেন্টারে অনুষ্ঠিত তৃতীয় সভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা পেশায় কর্মরত সহপাঠিরা অংশগ্রহণ করেন।
ছাতক ইউনিয়ন এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়,মল্লিকপুর,ছাতক এর প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল উদ্দিনের সঞ্চালনায় এতে আলোচনায় অংশগ্রহণ করেন,এম সি কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. কামরুজ্জামান আলমগীর, বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার মো. সাবের আহমদ,সিলেট সরকারী মহিলা কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মোস্তাক হোসেন,এক্সিম ব্যাংক জগন্নাথপুর শাখার ম্যানেজার রেজাউর রফিক রতন,ব্রাক ব্যংক,ঢাকা,প্রধান কার্যালয়ের ভাইস প্রেসিডেন্ট মোঃ আব্দুল আজিজ,সিলেট জেলা আইনজীবি সমিতির সদস্য এডভোকেট মো.শুয়েব,ইসলামী ব্যংক হবিগঞ্জ চুনারুঘাট শাখার ম্যানেজার আবু সাদাত মো: মওদুদ আহমদ,সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক গোলজার আহমদ হেলাল, ইসলামী ব্যাংক গোয়ালাবাজার শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ গোলাম মোস্তফা, সার্ক ইন্টারন্যাশনাল কলেজের প্রিন্সিপাল ও গ্র্যাজুয়েট প্লেস-এর স্বত্ত্বাধিকারী মো: মহি উদ্দিন ফারুক,সিলেট সরকারি টেকনিক্যাল কলেজের বিভাগীয় প্রধান (নন-টেক) রশিদ আহমদ, সিলেট লিংক 3 এর এমডি মাসুদ রানা, চার্টার্ড একাউন্টেন্ট ইউকে প্রবাসী খালেদ বিন শহীদ, সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী মোফাজ্জল ইমাম রুহেল,ফেঞ্চুগঞ্জ সার কারখানার অফিসার মোঃ রিয়াজুল ইসলাম , গুরুসদয় উচ্চ বিদ্যালয় ও কলেজ, জকিগঞ্জ এর ভাইস প্রিন্সিপাল সুব্রত রায়, প্রত্যয় ডেইরি এন্ড এগ্রো লিমিটেড, সালুটিকর, সিলেট এর এমডি তানিম দত্ত ছোট,ডাচ বাংলা ব্যাংক হবিগঞ্জ এর অফিসার মীর নাইমুল আহরার মোরশেদ,পূবালী ব্যাংক কালিঘাট শাখা সিলেট এর সিনিয়র অফিসার মোঃ আব্দুল হাই মাসুদ, ইউসিবি ব্যাংক, শিবগঞ্জ শাখা, সিলেট এর সিনিয়র অফিসার মো. ইকবাল আহমদ, পরিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়, ফেঞ্চুগঞ্জ এর সহকারী প্রধান শিক্ষক মো. সফিকুল ইসলাম লোকমান ও আগফৌদ নারাইনপুর পুরাতন সরকারী প্রাথমিক বিদ্যালয়, কানাইঘাট এর প্রধান শিক্ষক মো. আশিক আহমদ। সভায় আগামী ২ সেপ্টেম্বর, শনিবার বিকাল ৩.০০ (তিন) ঘটিকায় এমসি কলেজ ক্যাম্পাসে দেশে অবস্থানরত সকল বন্ধুদের নিয়ে একটি মিলনমেলা অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহন করা হয়।এতে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়।
এর আগে এইচএসসি ৯৪ ব্যাচ এর আরেকটি সভা ১৮ আগস্ট শুক্রবার বিকেলে নগরীর অভিজাত এক রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়।এতে অংশগ্রহণ করেন,সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের আরএমও ডাক্তার মো. মিজানুর রহমান, এমসি কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. কামরুজ্জামান আলমগীর,এম সি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক বিভূতিভূষণ দাস, সার্ক ইন্টারন্যাশনাল কলেজের প্রিন্সিপাল মো: মহি উদ্দিন ফারুক, সিলেট জজ কোর্টের এডভোকেট মো. সাবের,সিলেট সরকারি টেকনিক্যাল কলেজের বিভাগীয় প্রধান(নন টেক) রশিদ আহমদ, সিলেট লিংক 3 এর এমডি মাসুদ রানা, বালাগঞ্জ কৃষি ব্যাংকের ম্যানেজার এএফম শহিদুল ইসলাম, চার্টার্ড একাউন্ট ইউকে প্রবাসী খালেদ বিন শহীদ, ইউকে প্রবাসী হিকমত আল শিহাব, সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গোলাম দস্তগীর টিপু, সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী ফয়েজুর রহমান ফয়েজ, মোফাজ্জল ইমাম রুহেল ও কবির উদ্দিন আহমদ ও ছাতক ইউনিয়ন মডেল উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য,করোনাকালে কতিপয় বন্ধুর উদ্যোগে সোস্যাল মিডিয়া প্লাটফর্ম হিসেবে হোয়াটস গ্রুপ চালু করা হয়।ছাতকের বন্ধু মো. কামাল উদ্দিন ২০২০ সালের ২৩ জানুয়ারী হোয়াটস গ্রুপটি তৈরী করেন।মোট ৩০০ জন শিক্ষার্থীদের মধ্যে দেশ-বিদেশে অবস্থানরত ১৪৭ জন বন্ধু এই গ্রুপের সদস্য হিসেবে বর্তমানে যুক্ত রয়েছেন।
জনপ্রতিনিধি,প্রশাসন,পুলিশ,সাংবাদিক,চিকিৎসক,প্রকৌশলী,শিক্ষক,আইনজীবি,ব্যবসায়ী,ব্যাংকার সহ নানা পেশায় কর্মরত আছেন সহপাঠিরা।অতীত স্মৃতি,পারস্পরিক সম্পর্ক,সামাজিক যোগাযোগ,বন্ধুত্ব ও ভালোবাসার মহতী উদ্দেশ্যে নব উদ্যমে এ পথচলা শুরু হয়েছে। এ লক্ষে গত ২৬ জুলাই বুধবার তাৎক্ষণিকভাবে এক সভা নগরীর বন্দরবাজারে অনুষ্ঠিত হয়।সভায় বন্ধুদের ডাটাবেইস তৈরীর ব্যাপারে আলোচনা করা হয় এবং বৃহৎ পরিসরে বসার সিদ্ধান্ত নেয়া হয়।এতে উপস্থিত ছিলেন,নগরীর বিশিষ্ট ব্যবসায়ী রুহেল আহমদ,এম সি কলেজের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান মো.মহসিন,সিলেট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর ইন্সট্রাক্টর এন্ড ডেপার্টমেন্ট হেড রশিদ আহমদ ,পূবালী ব্যংকে অফিসার আব্দুল হাই,নগরীর বিশিষ্ট ব্যবসায়ী ফয়জুর রহমান,দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক ও সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি গোলজার আহমদ হেলাল,প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল উদ্দিন, সার্ক কলেজের প্রিন্সিপাল মো. মহিউদ্দিন, অনুজপ্রতিম প্রভাষক মো.ইয়াহইয়া(আইটি এক্সপার্ট)।
সিলেটসংবাদ/হান্নান






