ফয়জুর রহমানের মৃত্যুতে অ্যাডভোকেট শাহজাহান চৌধুরীর শোক প্রকাশ
সিকডে
প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২৩, ১০:৩৬ পূর্বাহ্ণকোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সভাপতি হেলাল আহমদ এর পিতা কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য বিশিষ্ট মুরব্বি ফয়জুর রহমান এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা দায়রা জজ আদালতের এপিপি কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান চৌধুরী।
এক শোকবার্তায় অ্যাডভোকেট শাহজাহান চৌধুরী মরহুমের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
ফয়জুর রহমান ১৯ আগস্ট শনিবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সিলেটসংবাদ/হ






