এসএসসি ও দাখিল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল স্বপ্নচারী
সিকডে
প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২৩, ১:২১ পূর্বাহ্ণ২০২৩ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ সকল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সিলেটের কানাইঘাট উপজেলার স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন স্বপ্নচারী সমাজকল্যাণ পরিষদ।
শনিবার (১৯ আগস্ট ) সকাল ১০ টার দিকে সড়কের বাজার আহমদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে স্বপ্নচারী সমাজকল্যাণ পরিষদের প্রতিষ্টাতা ও সভাপতি মামুনুর রশিদ মামুন এর সভাপতিত্বে ও সেক্রেটারি শাহ আলম এর পরিচালনায় কুরআন তিলাওয়াত এর মাধ্যমে উক্ত সংবর্ধনার অনুষ্ঠান শুরু হয়। পরবর্তীতে শিক্ষার্থীদের হাতে ফুলের স্টিক তুলে দিয়ে তাদেরকে স্বাগত জানানো হয়।
সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সড়কের বাজার আহমদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস ছমি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহিমিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সালেহ উদ্দিন খান, ইছামতী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাওলানা লুৎফুর রাহমান খান।
উক্ত অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন,বিয়ানীবাজার কামিল মাদ্রাসার শিক্ষক হাফিজ মাওলানা মাহমুদুর রহমান খান, ৪নং সাতঁবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাইয়ীব শামীম, ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ডাঃ ফয়াজ উদ্দিন, ডাঃ এম এ তুহিন আরো উপস্থিত ছিলেন আজির উদ্দিন, ইফতেখার আহমদ, সামছুল ইসলাম, তাওহিদুল ইসলাম,কামরান আহমদ প্রমুখ্য।
সিকডে/হ






