দোয়ারাবাজারে পানিতে ডুবে নিখোঁজের ২৪ ঘন্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার
সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ)
প্রকাশিত হয়েছে : ১৯ আগস্ট ২০২৩, ৮:২১ অপরাহ্ণসুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের কান্দাগাঁও (বাদিখালি) খালে নিখোঁজের ২৪ঘন্টা পর চমক আলী (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৯ আগষ্ট) দুপুরে দোয়রাবাজার ফায়ার সার্ভিসের ডুবুরি দল ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে। নিহত চমক আলী উপজেলার দোহালিয়া ইউনিয়নের কিত্তে রাজনপুর গ্রামের মৃত আব্দুল গনির ছেল।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, চমক আলী শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে কৃষি জমিতে দিনমজুরের কাজ শেষে বাড়ি ফেরার পথে বাদিখালি খাল পারাপার হওয়ার সময় পানিতে ডুবে গিয়ে নিখোঁজ হয়। শুক্রবার বিকেলে সন্ধান না পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দিলে শনিবার সকালে ফায়ার সার্ভিসের ডুবরি দল অভিযান চালিয়ে ভাসমান অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার করে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
সারাদেশসংবাদ/হান্নান






