জাতীয় শোক দিবসে যুব রেড ক্রিসেন্ট মুরারিচাঁদ কলেজ ইউনিটে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন
স্টাফ রিপোর্ট:
প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০২৩, ৫:৫৯ অপরাহ্ণ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮-তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে যুব রেড ক্রিসেন্ট মুরারিচাঁদ কলেজ ইউনিট, সিলেটের আয়োজনে ও সন্ধানী সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ ইউনিটের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর আয়োজন করে এই সামাজিক সংগঠনটি।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ১০.৩০ মিনিটে যুব রেড ক্রিসেন্টের রুমে যুব টিম লিডার রেজাউল করিম রাব্বির সঞ্চালনায় মুরারিচাঁদ কলেজের সম্মাননীয় অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো: রিয়াজ স্যার স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর উদ্বোধন ঘোষনা করেন এবং মানবিক কাজে শিক্ষার্থীদের আরও এগিয়ে আসার আহ্বান জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন মুরারিচাঁদ কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো: সাইফুদ্দিন আহম্মদ স্যার, মুরারিচাঁদ কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক জনাব তৌফিক এজদানি চৌধুরী স্যার, যুব রেড ক্রিসেন্ট মুরারিচাঁদ কলেজ ইউনিটের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক জনাব জেবিন আক্তার স্যারসহ আরও অন্যান্য বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ।
সিলেট/আবির





