দোয়ারাবাজারে পানিতে ডুবে শিশুর মৃত্যু
সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ)
প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০২৩, ১:০৭ অপরাহ্ণসুনামগঞ্জের দোয়ারাবাজারে পানিতে ডুবে মাহদি হাসান (১ বছর ৭ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেল ৫ টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পালকাঁপন গ্রামের মুজাহিদুল ইসলামের বাড়ির সামনের পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত মাহদি হাসান ওই গ্রামের মুজাহিদুল ইসলামের ছেলে।
পুলিশ ও পরিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে মাহদি হাসান তার নিজ বসতবাড়ি সংলগ্ন উঠানে খেলাধুলা করে।
এক পর্যায়ে বাড়িতে দেখতে না পেয়ে তার পিতা-মাতা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেন। পরে তাদের বাড়ির সামনের পুকুরের পানিতে মৃত অবস্থায় পাওয়া যায়।
শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সারাদেশসংবাদ/হান্নান






