শিক্ষার মানোন্নয়নে চারিগ্রাম আদর্শ উচ্চবিদ্যালয় বিশ্বনাথ’র অভিভাবক সমাবেশ
সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ)
প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০২৩, ৯:১৯ পূর্বাহ্ণ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সিলেটের বিশ্বনাথ উপজেলার চারিগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়’র অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ আগষ্ট) বিদ্যালয় ক্যাম্পাসে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ’র সভাপতিত্বে ,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী আছাব উদ্দিন।
ভৌত বিজ্ঞানের সহকারী শিক্ষক লাভলুর রহমানের সঞ্চালনায় অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সিরাজুল ইসলাম, শরিফুল ইসলাম (বিএসসি),মাসুক মিয়া(সেনা সদস্য অব:), শিক্ষানুরাগী সদস্য শাহাবুদ্দিন, অভিভাবক সদস্য নুর মিয়া, নাজমা বেগম, মাসুক মিয়া। অভিভাবক তারুজ আলী,আফতাব উদ্দিন,সিরাজুল ইসলাম।
সভায় ছাত্র, শিক্ষক,অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ সবাইকে নিয়ে উন্মোক্ত আলোচনা করা হয়।
সারাদেশসংবাদ/হান্নান






