জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার আলোচনা সভা
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ আগস্ট ২০২৩, ১১:৪৪ অপরাহ্ণ
বঙ্গবন্ধু ঐক্য পরিষদ, সিলেট জেলা শাখার উদ্যোগে অদ্য বৃহস্পতিবার বিকাল ৫টার সময় জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে ‘১৫ আগষ্ট জাতীয় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভা জেলা শাখার আহবায়ক অঞ্জন কুমার দেব’র সভাপতিত্বে ও সদস্য সচিব বিদ্যুৎ সেন পুরকায়স্থ এর পরিচালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটির সদ্য সাবেক সদস্য ও বঙ্গবন্ধু ঐক্য পরিষদ বাংলাদেশের সাধারণ সম্পাদক এম.বাবর লস্কর। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য ও জেলা শাখার যুগ্ম আহবায়ক দিলীপ দাস জয়, রফিক মিয়া,যুগ্ম আহবায়ক সারোয়ার চৌধুরী, টিটু তালুকদার,মো:মুজিবুর রহমান মেম্বার,শাহাব উদ্দিন শিহাব,সদস্য ডাক্তার মো: জালাল উদ্দিন, আবুল হোসেন,জয়নাল আবেদীন, পরিমল দেব শর্মা,নিত্যানন্দ পাল, তোতা মিয়া,মো: রেহান উদ্দিন,মো: আবুল খয়ের, মো: নাসির উদ্দিন,শিপন পাল,মো: ইমরান,মো: রেহান উদ্দিন, ইমরান আহমদ সহ অন্যান্যরা প্রমুখ।
সভায় আগামী ১৫ ই আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং তার পরিবারের সকল শহীদদের স্মরণে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।প্রেস বিজ্ঞপ্তি





