আল মদিনা একাডেমির অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ)
প্রকাশিত হয়েছে : ০৩ আগস্ট ২০২৩, ৪:১৯ অপরাহ্ণশৃঙ্খলা, শিক্ষা, উন্নয়ন বিষয়গুলোকে সামনে রেখে দোয়ারাবাজার উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আল মদিনা একাডেমির অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ আগষ্ট) সকালে স্কুল প্রাঙ্গণে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
একাডেমি পরিচালক রফিকুর রহমানের সভাপতিত্বে অনিষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক গোলাম সামদানী সুমন। এছাড়াও অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন আবিদ রনি,ডা: আবুল হোসেন,জালাল উদ্দিন,মোহাম্মদ ইসমাঈল আলী,ইব্রাহিম আলী প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক ইয়াকুব আল হাসান।
সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে গুরুত্ব প্রদানের জন্য অভিভাবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের পড়ালেখার দিকে লক্ষ রাখতে হবে। শিক্ষার্থীদের মানসিক চাপ থেকে রক্ষা করতে হবে। ফেসবুক, ইন্টারনেট, ইউটিউবের দিকে আকর্ষণ থাকলে পরীক্ষার রেজাল্ট ভালো করা সম্ভব না। তাই এসবের কুফল সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে হবে। দেশ গড়ার লক্ষ্যে এই প্রজন্মকে সঠিক শিক্ষা দিতে না পারলে জাতি হিসেবে আমরা পিছিয়ে যাব। ঘুম থেকে উঠে ঘুমানোর আগ পর্যন্ত শিক্ষার্থীরা কী করে, কোথায় যায় সে দিকটি দেখভাল করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান বক্তারা।
এসময় অভিভাবকরা আল মদিনা একাডেমি কর্তৃপক্ষের সৃজনশীল কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন।
সারাদেশসংবাদ/হান্নান






