কোম্পানীগঞ্জে নিজের বসতঘর থেকে মহিলার গলা কাটা মরদেহ উদ্ধার
শাহিন আলমঃ-(কোম্পানীগঞ্জ প্রতিনিধি)
প্রকাশিত হয়েছে : ০৩ আগস্ট ২০২৩, ১১:১৭ পূর্বাহ্ণসিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় নিজ ঘর থেকে এক মহিলার গলাকাটা মরদেহ পাওয়া গেছে। উপজেলার দয়ার বাজার এলাকার বালুচর গ্রামে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মহিলা ছালেখা বেগম (৫২) বালুচর গ্রামের আব্দুর রবের স্ত্রী। তিনি ৪ মেয়ে ও ২ ছেলের জননী।
বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) আল আমিন।
জানা যায়, বৃহস্পতিবার সকালে ছালেখা বেগমের প্রতিবেশীরা তার ঘরের দরজা খোলা দেখতে পান। পরে সেখানে গেলে তারা তার গলা কাটা মরদেহ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ঘটনাস্থলেই রয়েছে।
সিলেটসংবাদ/হান্নান






