সিলেট-ভোলাগঞ্জ সড়কে দুর্ঘটনা: অ্যাড.শাহজাহান চৌধুরীর শোক
সিকডে
প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০২৩, ৭:১৫ অপরাহ্ণসিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে বৃহস্পতিবার (২০ জুলাই) মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৭ জনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা দায়রা জজ আদালতের এপিপি কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান চৌধুরী।
শোক বার্তায় অ্যাডভোকেট শাহজাহান চৌধুরী নিহতদের আত্মার চিরশান্তির জন্য প্রার্থনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন । পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
সিলেটসংবাদ/হা






