বিয়ানীবাজার সরকারি কলেজে পুনরায় উপাধ্যক্ষ পদে প্রফেসর মো. তারিকুল ইসলাম
বিয়ানীবাজার প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০২৩, ১:৩১ অপরাহ্ণবিয়ানীবাজার সরকারি কলেজে পুনরায় উপাধ্যক্ষ পদে প্রফেসর মো. তারিকুল ইসলামকে নিয়োগ প্রদান করা হয়েছে। বুধবার সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে তাঁকে এ পদে পদোন্নতি দেওয়া হয়। সর্বশেষ তিনি বৃন্দাবন সরকারি কলেজে কর্মরত ছিলেন।
মো. তারিকুল ইসলাম ২০১৮ খ্রিস্টাব্দের ০৮ এপ্রিল কলেজের উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেন। দুই মেয়াদে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে হিসেবে চলতি দায়িত্ব পালন করেন এই শিক্ষাবিদ।
গেল ২০ মার্চ সন্ধ্যায় মাউসির এক বিজ্ঞপ্তিতে উপাধ্যক্ষ মো. তারিকুল ইসলামকে অধ্যাপক পদে পদোন্নতি দিয়ে নতুন কর্মস্থল বৃন্দাবন সরকারি কলেজে যোগদানের জন্য বলা হয়। সেখানে কর্মরত অবস্থায় পুনরায় তাঁকে বিয়ানীবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ প্রদান করে শিক্ষা মন্ত্রণালয়।
এ বিষয়ে প্রফেসর মো. তারিকুল ইসলাম বলেন, পূর্বতন কর্মস্থলে ফিরছি বলে আমি আনন্দিত। আগের মতো সবাই আমাকে সহযোগিতা করবেন এই কামনা করতেছি।
শিক্ষা/হান্নান






