ছাতক-দোয়ারাবাজার আসনে আলোচনায় জাপা’র মনোনয়ন প্রত্যাশী জাহাঙ্গীর আলম
সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ)
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০২৩, ৬:৪০ অপরাহ্ণআগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে এমপি পদে সুনামগঞ্জ ৫-( ছাতক-দোয়ারাবাজার) আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব জাহাঙ্গীর আলম ভোটার, জনগণ ও স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনার শীর্ষে রয়েছেন।
বুধবার এক গনসংযোগে ছাতক-দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন এলাকার ভোটারদের কাছ থেকে এমন তথ্য পাওয়া গেছে। জাহাঙ্গীর আলম জাপা’র কেন্দ্রীয় সদস্য ও দোয়ারাবাজার উপজেলা জাপা’র সভাপতি হিসেবে দীর্ঘদিন দরে দায়িত্ব পালন করছেন।
দোয়ারাবাজার উপজেলা জাপা’র যুগ্ম সাধারন সম্পাদক ইকবাল হোসেন বুলু জানান, ছাতক-দোয়ারাবাজার আসনের নির্বাচনে এমপি পদে হরেক রকম লোক প্রার্থী হয়ে জাপা’র দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন। যাদের অনেকের সঙ্গে ভোটার ও জনগণের কোনো সম্পর্ক নেই। তারা উড়ে এসে জুড়ে বসার মতো অবস্থা। এই আসনে এমপি পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে দোয়ারাবাজার উপজেলা জাপা’র সভাপতি জাহাঙ্গীর আলম’র রয়েছে তৃণমূল নেতাকর্মী ও ভোটারের সঙ্গে সুগভীর সম্পর্ক। দলের দূ-সময়ে বিভিন্ন আন্দোলন সংগ্রামে ও জোড়ালো ভূমিকা পালন করেছেন তিনি।
এই আসনের এমপি পদে সম্ভাব্য প্রার্থীদের মাঝে আলোচনার শীর্ষে রয়েছেন জাহাঙ্গীর আলম।
তিনি জনগনের সেবায় সব সময় নিজেকে বিলিয়ে দিতে চেয়েছে৷ ছাতক-দোয়ারাবাজার দুই উপজেলার মানুষের সেবা দিতে নিজের অর্থায়নে প্রতিষ্ঠিত করেছেন জাবা মেডিক্যাল সেন্টার। পল্লী বন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদের স্বপ্নকে বাস্তবায়নের জন্য দিনের পর দিন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানের মাধ্যমে দুই উপজেলার গ্রামেগঞ্জে গিয়ে পল্লী বন্ধুর আদর্শের কথা মানুষের সামনে তুলে দরেছেন। সাধারণ মানুষ এখন জাহাঙ্গীর আলম’র হাত দরেই নিজেদের পরিবর্তন চায়।
দল মনোনয়ন দিলে জাহাঙ্গীর আলম এমপি পদে বিপুল ভোটে বিজয়ী হবে। দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপযুক্ত সময়ে সঠিক সিদ্ধান্ত নেবেন বলে ভোটার ও জনগণের প্রত্যাশা।
জাহাঙ্গীর আলম জানান, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী হয়ে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জনগণের মধ্যে নির্বাচনী মাঠে দীর্ঘদিন ধরে প্রচার-প্রচারণার কাজ পরিচালনা করে যাচ্ছি। নির্বাচনী মাঠে থেকে ছাতক ও দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন গ্রামের পাড়া-মহল্লায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পল্লী বন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদের সালাম পৌঁছাচ্ছি। দেশ ও জাতীকে নিয়ে পল্লী বন্ধুর স্বপ্নের কথা বলছি। আমি ছাতক-দোয়ারাবাজার আসনে পল্লী বন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য দীর্ঘদিন দরে মাঠে কাজ করছি। জাপা’র দলীয় মনোনয়ন দিলে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এই আসনের বিজয়ী করে ভোটারগন তাকে উপহার দিবেন বলে তিনি শতভাগ আশাবাদী।
সারাদেশসংবাদ/হান্নান






