দোয়ারাবাজারে ভারতীয় ৭৫ বোতল মদ,৭০০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক কারবারী আটক
সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ)
প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০২৩, ২:৪১ অপরাহ্ণসুনামগঞ্জের দোয়ারাবাজারে ৭৫ বোতল ভারতীয় মদ ও ৭০০ গ্রাম গাঁজাসহ ৩ জন মাদক কারবারীকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।
রবিবার (১৬ জুলাই) সন্ধা ৭:১৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানার পুলিশের এসআই মোহাম্মদ আমীর খসরু সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহায়তায় উপজেলার বাংলাবাজার মিতালী মার্কেটের সামনের পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে বড়খাল গ্রামের মৃত ফজর আলীর ছেলে জামাল উদ্দিন (৪৫)কে ৭০০ গ্রাম গাঁজাসহ আটক করেন।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর’র নির্দেশক্রমে একই রাতে ১০:৪৫ টায় দ্বিতীয় অভিযানে এসআই মোঃ সম্রাজ মিয়া সঙ্গীয় ফোর্সের সহায়তায় উপজেলার লক্ষিপুর ইউনিয়নের লিয়াকতগঞ্জ বাজারস্থ ইকবাল হোসেন’র ফার্নিচারের দোকানে অভিযান পরিচালনা করে চানপুর গ্রামের মৃত আবুল হোসেন’র ছেলে ইকবাল হোসেন (৪২),শাফির উদ্দিনের ছেলে সাইফুর রহমান (৩১)কে তল্লাশি করে ২ টি প্লাস্টিকের বস্তাবর্তি ৭৫ বোতল আমদানি নিষিদ্ধ ( Officer’s Choice) বিদেশি মদ ( আনুমানিক মূল্য ৩৭,৫০০/-) আটক করে।
দেয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর বিষয়টি নিশ্চিত করে জানান,ভারতীয় মদ ও গাঁজাসহ গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সারাদেশসংবাদ/হান্নান






