সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় দেয়ারাবাজারের প্রবাসী যুবক নিহত
সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ)
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০২৩, ৫:০৭ অপরাহ্ণসৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আলী হোসেন (৩৫) নামে দোয়ারাবাজারের এক যুবক নিহত হয়েছেন।
নিহত আলী হোসেন দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উস্তিংঙ্গেরগাঁও গ্রামের মৃত আব্দুস ছোবহান’র পুত্র।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, ৫ বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরবে প্রবাসে যান আলী হোসেন। ৫বছরের প্রবাস জীবনে দুইবার বাড়িতে এসেছেন। সর্বশেষ গত মার্চ মাসের দিকে ছুটি কাটিয়ে কর্মস্থল সৌদি আরবে যান তিনি। সেখানে কৃষি কাজ করতেন। সৌদি আরবে অবস্থানকালে বুধবার(১২জুলাই) সন্ধ্যায় ভিসার মেয়াদ বাড়াতে মোটরসাইকেল ড্রাইভ করে নির্ধারিত অফিসে যাওয়ার সময় পথে একটি প্রাইভেটকার আলী হোসেনকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। তিনি- স্ত্রী, ২ ছেলে ২ মেয়ে রেখেগেছেন।
প্রবাসী আলী হোসেন’র আকস্মিক এমন মৃত্যুতে স্ত্রী,সন্তান,৩ ভাই, ১ বোন,আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের চাচাতো বড় ভাই জুবায়ের আহমদ।
সারাদেশসংবাদ/হান্নান






