আ.লীগ সরকারকে অবৈধ বললেন ইউনিয়ন আ.লীগের সভাপতি, কোম্পানীগঞ্জে তোলপাড়
সিকডে
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০২৩, ৩:২৬ অপরাহ্ণ
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদী থেকে বালু উত্তোলন নিয়ে উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুল্লুক হোসেনের দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ায় এলাকা জুড়ে তুলপাড় সৃষ্টি হয়েছে।
বুধবার (১২ জুলাই) ভিডিও দুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে ছড়িয়ে পড়লে এনিয়ে সৃষ্টি হয় নানান সমালোচনার ঝড়।
নদী থেকে বালু উত্তোলনের জেরে ভাইরাল হওয়া ভিডিওতে আওয়ামীলীগ নেতা মুল্লুক হোসেন বলেছেন, এই দেখুন লিস্টার মেশিন দিয়ে অবৈধ সরকারের অবৈধ মেশিন দিয়ে হাজার হাজার ফুট বালু তোলা হচ্ছে।’
ভাইরাল ভিডিওতে আরও শুনা যায়,লিজের বহির্ভূত জায়গা থেকে বালু উত্তোলন করায় নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে আশাপাশ এলাকার কয়েকটি গ্রাম, বেশ কয়কটি মাদ্রাসা, শিক্ষাপ্রতিষ্ঠান, বাড়িঘর। স্থানীয় প্রশাসন যদি বালু উত্তোলন বন্ধ না করে, তাহলে এখানে খুনাখুনির ঘটনা ঘটবে। এতে আমাদের কোনো দায়বদ্ধতা থাকবে না ইনশাআল্লাহ।
ভিডিওতে তিনি স্থানীয় সাংসদ মন্ত্রী ইমরান আহমদ এবং ডিসি-এসপিকে মহোদয় কে অনুরোধ করে বলেন, ‘আপনেরা দয়া করে ধলাই নদীর লিজ বহির্ভূত জায়গা থেকে বালু উত্তোলন বন্ধ করে মানুষের জানমালের নিরাপত্তা দেন।’
এসময় তিনি নদীতে বালুবর্তি কয়েকটি স্টিল বডি ভিডিওতে দেখিয়ে বলেন, ‘আমাদের বর্তমান চেয়ারম্যান আলমগীর আলম সাব নৌকা লাগিয়ে বালু তুলতেছে।
তিনি আরও বলেন, ‘লিজ বহির্ভূত জায়গায় থেকে বালু উত্তোলন বন্ধ করতে ইউএনও এবং এসিল্যান্ড সাব আইসা নিষেধ বাঁধা দিয়ে যাওয়ার পরও অবৈধভাবে বালু উত্তোলনকারীরা আইনের তোয়াক্কা না করে লিজ বহির্ভূত জায়গায় থেকে বালু তুলে ঢালারপাড়, দক্ষিন ঢালারপাড়, মোস্তফানগর, মেঘারগাঁও গ্রাম ও এসব এলাকার বিভিন্ন স্থাপনা ধ্বংস করে বালু উত্তোলন করে যাচ্ছে। আমরা জানি এসব জায়গা রেকর্ডিও কিন্তু এই জায়গাগুলো কিভাবে লিজ দেওয়া হয়েছে আমাদের জানা নাই!’
ভিডিওতে তিনি বলেন, ‘আমি মুরব্বি মানুষ, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছি। আমার অনুরোধ বালু উত্তোলন বন্ধ করার।’
অপর ভাইরাল ভিডিওতে যুবলীগের সম্পর্কে যুবলীগ -টুবলীগ বলে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। এ ঘটনায় যুবলীগের স্থানীয় নেতারা জড়িত আছেন বলে তিনি অভিযোগ করেন।
এদিকে,যুবলীগকে জড়িয়ে মুল্লুক হোসেন এর এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগ।
এ বিষয়ে জানতে চাইলে মুল্লুক হোসেন বলেন,’ এটা ২০২১ সালের ভিডওকে ইডিট করা হয়েছে,আমি ওই ভিডিওতে বলেছিলাম অবৈধভাবে বালু উত্তলন করে হুমায়ন রশীদ চৌধুরির কালা পাথরের বাঁধকে ভেঙ্গে ফেলা হয়েছে।এরই জেড়ে গত সোমবার রাতে আমাকে হত্যা করার উদ্যেশে আমার অফিস ভাঙ্গচুর করা হয়। এবিষয় নিয়ে আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। থানায় অভিযোগ করার পর ভিডিও ভইরাল করে আমার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে।
ভাইরাল ভিডিও সম্পর্কে মুল্লুক হোসেন আরও জানান, আমি আওয়ামীলীগ ও যুবলীগকে নিয়ে কোন কিছু বলিনি, বলেছি বিএনপি জামায়াত থেকে বহিরাগত আওয়ামীলীগ ও যুবলীগ নেতাদের উদ্যেশে। অবৈধ সরকার বলিনি, বলেছি অবৈধ মেশিন দিয়ে অবৈধভাবে অবৈধ ইজারাদাররা লিজের বহির্ভূত জায়গা থেকে বালু পাথর উত্তোলন করেছে।এতে নদীর নিকটবর্তী বেশকয়েকটি এলাকা নদীগর্ভে বিলিন হতে চলছে। যুবলীগের সম্পর্কে গালিগালাজের বিষয়ে তিনি বলেন, হয়তো ভুলে হয়েছে। কথা বলার মধ্যে ভুলবশত এরকম হওয়ায় আমি ক্ষমাপ্রার্থী।
কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলী আমজদ জানান,আওয়ামীলীগ নেতা মুল্লুক হোসেন’র বক্তব্য সম্পর্কে আমরা যতটুকু জেনেছি এটা পুরাতন ভিডিও ভাইরাল করা হয়েছে। তবুও বক্তব্য সম্পর্কে জবাব দিতে মুল্লুক হোসেনকে শোকজ করা হয়েছে।
সিলেটসংবাদ/হা






