নতুন মেয়র আনোয়ারুজ্জামান কে এড.শাহজাহান চৌধুরীর অভিনন্দন
সিকডে
প্রকাশিত হয়েছে : ২২ জুন ২০২৩, ২:৩১ অপরাহ্ণসিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বড় ব্যবধানে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।
তার বিজয়ের পর বুধবার (২১জুন) রাতে নগরের মির্জাজাঙ্গাল রোডস্থ নৌকা প্রতীকের প্রার্থীর নির্বাচনী প্রধান কার্যালয়ে উচ্ছ্বসিত ছিলেন নেতাকর্মীরা।
রাতেই নগরজুড়ে আনন্দ উল্লাস করেন তার অনুসারীরা।
নির্বাচিত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী ও সিলেট জেলা দায়রা জজ আদালতের এপিপি কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহজাহান চৌধুরী।
নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী ১ লাখ ১৯ হাজার ৯৯১ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন।
তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির লাঙল প্রতীকের নজরুল ইসলাম বাবুল পেয়েছেন ৫০ হাজার ৮৬২ ভোট।
সিলেটসংবাদ/হান্নান




