সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীকে পররাষ্ট্রমন্ত্রীর কৃতজ্ঞতা প্রকাশ
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০২২, ৯:১৯ অপরাহ্ণমন্ত্রিপরিষদ সভায় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া নীতিগত অনুমোদন লাভ করায় সিলেটবাসীর পক্ষ হতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, এমপি।
আজ সোমবার (২২ আগস্ট) মন্ত্রিপরিষদের বৈঠকে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া নীতিগত অনুমোদন দেয়া হয়।
মন্ত্রিপরিষদের বৈঠকে গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন- ২০২২ এর খসড়া উপস্থাপন করা হলে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বৈঠকে বলেন, আধ্যাত্মিক ও পর্যটন নগরী সিলেট অত্যন্ত সুন্দর একটি শহর।সিলেটে ইতিপূর্বে অনেক পুকুর ও জলাশয় ছিল। কিন্তু সম্প্রতি জলাশয়, পুকুর ভরাট করে পরিকল্পনাহীনভাবে যত্রতত্র ঘর-ভাড়ি ও বিল্ডিং তৈরির ফলে যানজট, জলাবদ্ধতা সৃষ্টিসহ সিলেটের প্রাকৃতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন- ২০২২’ পাশ হলে সিলেটকে পরিবেশবান্ধব শহর হিসেবে গড়ে তোলা সম্ভব হবে বলে পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে অবহিত করেন।
জাতীয়/এ






