সিলেট বিভাগে করোনায় আক্রান্ত ৮ হাজার ছুঁই ছুঁই
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০২ আগস্ট ২০২০, ৫:৪১ অপরাহ্ণডেস্ক রিপোর্টঃ
সিলেট বিভাগে করোনায় আক্রান্ত প্রায় ৮ হাজার ছুঁই ছুঁই।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ রবিবার (২ আগস্ট) সকাল পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৯৯২ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৪ হাজার ৩০৯ জন, সুনামগঞ্জে ১ হাজার ৫১২ জন, হবিগঞ্জে ১ হাজার ১৮৫ জন ও মৌলভীবাজারের ৯৮৬ জন রয়েছেন।
করোনায় এ বিভাগে এ পর্যন্ত মারা গেছেন ১৪৭ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১০৯ জন, সুনামগঞ্জে ১৫ জন, হবিগঞ্জে ১০ জন এবং মৌলভীবাজার জেলায় ১৩ জন রয়েছেন।
এ বিভাগে ৩ হাজার ৫১৫ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ১ হাজার ৯০ জন, সুনামগঞ্জের ১ হাজার ১৩৫ জন, হবিগঞ্জের ৭১৯ জন ও মৌলভীবাজার জেলার ৫৭১ জন।
করোনা আক্রান্ত ১৬৪ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৬৪ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ৩০ জন, হবিগঞ্জের হাসপাতালে ৪৪ জন ও মৌলভীবাজারে ২৬ জন।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান বলেন, ‘গত ২৪ ঘণ্টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব এবং এমএজি ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে সিলেট বিভাগের আরও ৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আর করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। . . . . . . . . .





