২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত ১২৫১,মৃত্যু ২১
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৯ মে ২০২০, ২:৪৭ অপরাহ্ণমোট আক্রান্ত ২৫১২১,মোট মৃত্যু ৩৭০, মোট সুস্থ ৪৯৯৩ জন
জাতীয় ডেস্ক : প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) ২৪ ঘণ্টায় নতুন করে ১২৫১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ২৫১২১ জন করোনা রোগী শনাক্ত হলো বাংলাদেশে।
এছাড়া ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে রেকর্ড ২১ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা বেড়ে ৩৭০ জন।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা: নাসিমা সুলতানা। . . . . . . . . .





