করোনা পরিস্থিতি :দেশে ২৪ ঘণ্টায় ৭০৬ রোগী শনাক্ত, সুস্থ ১৩০
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৭ মে ২০২০, ৩:০৪ অপরাহ্ণডেস্ক রিপোর্টঃ
দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭০৬ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এই সময়ে আক্রান্ত থেকে মৃত্যু হয়েছে আরও ০০ জনের। নতুন নমুনা পরীক্ষা করা হয়েছে পাঁচ হাজার ৮৬৭টি। এই সময়ে সুস্থ হয়েছেন ১৩০ জন।
বৃহস্পতিবার (০৭ মে) দুপুর আড়াইটার দিকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। . . . . . . . . .





