২৪ ঘন্টায় সর্বোচ্চ ৭৯০ জনের করোনা শনাক্ত
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৬ মে ২০২০, ২:৪২ অপরাহ্ণগত ২৪ ঘণ্টায় দেশে মোট ৭৯০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা হলো ১১ হাজার ৭১৯ জন।
এছাড়া এই সময়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৮৬ জন।
বুধবার (৬ মে) দুপুর আড়াইটায় দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য বুলেটিনের অনলাইনে এ কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। . . . . . . . . .





