দক্ষিণ সুনামগঞ্জে করোনা আক্রান্ত আরও একজন, বাড়ি লকডাউন
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৪ এপ্রিল ২০২০, ৫:৩৬ অপরাহ্ণ
দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি :ঃ সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১ জন। আক্রান্তের নাম মিজানুর রহমান (২১)। তিনি উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের চিকারকান্দি গ্রামের মৃত আশিদ আলীর ছেলে।
জানা যায়, আক্রান্ত যুবক সম্প্রতি পটুয়াখালী থেকে দক্ষিণ সুনামগঞ্জে নিজ গ্রামে আসেন। বাড়িতে আসার পর গত ২১ এপ্রিল তার করোনার উপসর্গ দেখা দিলে নমুনা সংগ্রহ করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হলে শুক্রবার রাতে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে।
শুক্রবার(২৪ এপ্রিল) করোনা আক্রান্তের বাড়ি গিয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগ আক্রান্ত ব্যক্তিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে আইসোলেশনে পাঠায়। এবং প্রশাসনের মাধ্যমে বাড়িটিকে লকডাউন করে দেয়া হয়।
এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিন বলেন, এনিয়ে দক্ষিণ সুনামগঞ্জে করোনা আক্রান ২ জন। আমরা নতুন আক্রান্ত ব্যক্তিকে আইসোলেশনে পাঠিয়েছি। এলাকার মানুষকে সচেতন থাকতে বলা হয়েছে। . . . . . . . . .





