দক্ষিণ সুনামগঞ্জের এক গ্রামে প্রথম করোনা রোগী সনাক্ত, বাড়ি লকডাউন
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৩ এপ্রিল ২০২০, ৫:৩৭ অপরাহ্ণদক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধিঃ
দক্ষিণ সুনামগঞ্জে প্রথম করোনা রোগী সনাক্ত করা হয়েছে। আক্রান্ত মহিলার নাম হাফিজা বেগম(২০) সে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের টাইলা গ্রামের আশিক মিয়ার মেয়ে।
জানা যায়, আক্রান্ত মহিলা করোনার উপসর্গ নিয়ে দিরাই হাসপাতালে চিকিৎসা নিতে যান। পরবর্তীতে ওই হাসপাতাল করোনা সন্দেহে নমুনা সংগ্রহ করে সিলেট ওসমানী মেডিকেল কলেজের করোনা বিশেষায়িত ল্যাবে পরীক্ষার জন্য প্রেরণ করা হয়। বুধবার(২২এপ্রিল) ল্যাবে সিলেট বিভাগের ১৮৮ জনের নমুনার পরীক্ষা করা হলে ১৩ জনের ফলাফল পজেটিভ আসে। এদের মধ্যে দক্ষিণ সুনামগঞ্জের ওই মহিলা ও রয়েছেন।
বৃহস্পতিবার(২৩ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য বিভাগ টাইলা গ্রামে গিয়ে করোনা আক্রান্তের বাড়িটি লকডাউনের জন্য প্রশাসনকে অবহিত করলে প্রশাসন করোনা আক্রান্তের বাড়িকে লকডাউন ঘোষনা করে। লকডাউন ঘোষনার পর ঐ পরিবারের ১০ জনের নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন বলেন, করোনা আক্রান্ত মহিলাকে সুনামগঞ্জ সদর হাসপাতালের আইসুলোশনে পাঠানো হয়েছে। এবং আক্রান্তের পরিবারের ১০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আমরা গ্রামের সবাইকে সচেতন করে এসেছি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহি কর্মকর্তা জেবুন নাহার শাম্মী বলেন, করোনা আক্রান্তের বাড়ি লকডাউন করা হয়েছে। সবাইকে সচেতন থাকতে বলা হয়েছে। . . . . . . . . .





