সিলেটবাসীর উদ্দেশ্যে ১২ জানুয়ারি বক্তব্য রাখছেন না প্রধানমন্ত্রী
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৮ জানুয়ারি ২০১৭, ২:১৯ অপরাহ্ণসিলেটবাসীর উদ্দেশ্যে আসছে ১২ জানুয়ারি বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভাষণ দেওয়ার কথা ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কিন্তু সেদিন তিনি অনিবার্য কারণবশতঃ বক্তব্য রাখছেন না।
১২ জানুয়ারি সিলেটবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বক্তব্য না-রাখার বিষয়টি দৈনিক উত্তরপূর্বকে নিশ্চিত করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।
তবে সিলেটের জনতার উদ্দেশ্যে পরবর্তীতে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। . . . . . . . . .





