১৯ নৌকাভর্তি দু’শতাধিক রোহিঙ্গাকে ফেরত
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০১৬, ১:৪৬ অপরাহ্ণবাংলাদেশে অনুপ্রবেশের সময় নাফ নদী থেকে
১৯টি নৌকাভর্তি দু’শতাধিক রোহিঙ্গাকে ফিরিয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত নাফ নদীর ৬ পয়েন্ট দিয়ে তাদের ফিরিয়ে দেয়া হয় বলে নিশ্চিত করেছে সীমান্তরক্ষী বাহিনী।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী আরটিভি অনলাইনকে জানান, মিয়ানমারে সহিংসতার পর থেকে প্রতিদিনই বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা করছে।
এরই ধারাবাহিকতায় শনিবার ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে নাফ নদীর জলসীমার ছয়টি পয়েন্ট দিয়ে রোহিঙ্গাবোঝাই ১৯টি নৌকা ফিরিয়ে দেয়া হয়। যেখানে প্রায় দু’শতাধিক রোহিঙ্গা ছিল।
এদিকে গেলো অক্টোবর থেকেই মিয়ানমারের রাখাইন রাজ্যে চলছে রোহিঙ্গা নির্যাতন। দুর্বৃত্তদের হামলায় দেশটির ৭ সীমান্তরক্ষী নিহত হবার পর থেকেই সেনা অভিযান শুরু হয়। এতে সঠিক পরিসংখ্যান না পাওয়া গেলেও শতাধিক রোহিঙ্গা নিহত হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা জানিয়েছে।
জাতিসংঘ বলছে, এ অভিযানে অন্তত বিশ হাজার রোহিঙ্গা ঘর ছেড়ে পালিয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বাংলাদেশকে সীমান্ত খুলে দেয়ারও দাবি জানায়।
. . . . . . . . .





