মৌলভীবাজারে মাকে কুপিয়ে হত্যা করল ‘ছেলে’
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০১৬, ৯:৪২ পূর্বাহ্ণমৌলভীবাজার সংবাদদাতা: মৌলভীবাজারে শহরে নিজ মাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে। রোববার বিকেল সাড়ে ৪টায় এই ঘটনা ঘটে সৈয়ারপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিনা
ভৌমিক (৫৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছেন তার ছেলে উৎপল ভৌমিক (৩২)।
স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে পারিবারিক বিষয় নিয়ে মায়ের সঙ্গে উৎপল ভৌমিকের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি মাকে দা দিয়ে এলোপাতারি কুপিয়ে হত্যা করেন।
পরে মায়ের মরদেহ টেনে-হিচড়ে ঘর থেকে বাইরে এনে উঠানের মধ্যে ফেলে রাখে। ঘটনার পর প্রতিবেশীরা উৎপল ভৌমিককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
. . . . . . . . .





